হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার সাতটি ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সাত দলের নেতৃবৃন্দ আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় চট্টগ্রামের ফটিকছড়িতে জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হেফজত ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজতের সিনিয়র নায়েবে আমীর ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক মুফতী খলীল আহমদ কাসেমী, নায়েবে আমীর ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতী জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া, আলহাজ্ব জান্নাতুল ইসলাম প্রমূখ।