লাইসেন্সের শর্ত ভঙ্গ, দণ্ডবিধির একাধিক ধারায় আদালতে চার্জশিট গৃহীত হওয়া এবং অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও বাতিল করেছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মনিটরিং শাখা থেকে সম্প্রতি (১১ জুলাই ২০২৬) সিনিয়র সহকারী সচিব রাশেদা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সির অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের শর্ত অনুযায়ী ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩’ এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩’ সহ সংশ্লিষ্ট সকল আইন ও বিধি-বিধান পালনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু প্রজ্ঞাপনে উল্লেখিত ৪৯টি এজেন্সির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ (The Penal Code, 1860)-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দায়ের ও তা গৃহীত হয়েছে।
এই প্রেক্ষিতে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর ১৩ ধারা অনুযায়ী উল্লিখিত ৪৯টি এজেন্সির লাইসেন্স জনস্বার্থে প্রত্যাহার/বাতিল করা হয়েছে।
লাইসেন্স বাতিল হওয়া ৪৯টি রিক্রুটিং এজেন্সির হলো
ইউনিক ইস্টার্ন (প্রা:) লিমিটেড, অরবিটালস এন্টারপ্রাইজ, মেসার্স শাহীন ট্রাভেলস, ইর্ভিং এন্টারপ্রাইজ, হায়দরী ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বী ইন্টারন্যাশনাল, জহরত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, মেসার্স কিউ. কে. কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রা:) লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল,) নিউ এজ ইন্টারন্যাশনাল, দহমশী কর্পোরেশন লিমিটেড, গ্যালাক্সি কর্পোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানপাওয়ার কর্পোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, ইসমত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, ৫এম ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড,
জন্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, অরবিটালস ইন্টারন্যাশনাল, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, মেসার্স স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জেজি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড, মেসার্স এম.ই.এফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি,
এসব এজেন্সির সাথে সকল প্রকার লেনদেন ও যোগাযোগে সর্বসাধারণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।