ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও এমএইচ গ্লোবাল গ্রুপ -এর সিসিও জহিরুল ইসলাম সিআইপি নোয়াখালী ক্লাবের পরিচালকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী ক্লাব প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন এবং এমএইচ গ্লোবাল গ্রুপ এর নানা সেবামূলক কাজ নিয়ে আলোচনা করা হয়। একই সাথে বৃহত্তর নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘নোয়াখালী বিভাগ’ বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত কথা বলেন তারা। জহিরুল ইসলাম সিআইপি এবং ক্লাবের পরিচালকরা দ্রুত নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার জোর দাবি জানান এবং এ বিষয়ে একসাথে কাজ করার সম্মতি প্রকাশ করেন।
নোয়াখালী ক্লাবের নেতৃবৃন্দ জহিরুল ইসলাম সিআইপি -এর সামাজিক কাজের প্রশংসা করেন এবং এলাকার কল্যাণে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য পরিচালক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।