সিটিজেনস ব্যাংক বাংলাদেশ (পিএলসি) চাটখিল উপজেলা শাখার ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গ্রাহক সমাবেশ শনিবার দুপুরে ব্যাংক সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিটিজেনস ব্যাংক চাটখিল উপজেলা শাখার ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম রনির সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম শিকদার।
গ্রাহক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ ও জামায়াত নেতা মাওলানা রাকিব উদ্দিন। সমাবেশে সাংবাদিক, ব্যবসায়ী ও গ্রাহকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি রফিকুল ইসলাম শিকদার সভার শুরুতে ইসলামিক শরিয়া ভিত্তিক ও এজেন্ট ব্যাংকিং সম্পর্কে গ্রাহকদের যে সেবা দেওয়া হয়েছে তার বিবরণ তুলে ধরেন। এবং সকলের সহযোগিতা কামনা করেন।