আজ রোববার বিকেলে উপজেলা সভাকক্ষে আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায় বি়ভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা মাওলানা মহিউদ্দিন হাসান, বিএনপি নেতা শাহাজাহান রানা, চাটখিল প্রেসক্লাব সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, ওসি তদন্ত
দেবাশীষ রায় ও জুলাই আন্দোলনে আহত তাহা ইয়াসিন প্রমূখ।
সভার সভাপতি ৫ আগস্ট কর্মসূচি পালনের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।