জুলাই আন্দোলনের ২বছর পূর্তি উপলক্ষ্যে আজ বুধবার বিকেলে চাটখিল উপজেলা প্রশাসন জুলাই আন্দোলনের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী, সমাজ সেবা অফিসার আলী হোসাইন, কৃষি অফিসার জুনাইদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, বিএনপি নেতা শাহাজাহান রানা, ফরিদ আহমেদ, আহসানুল হক মাসুদ, দেওয়ান শামসুল আরেফিন শামীম, জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা মসজিদের খতিব মাওলানা আবুল কালাম মুনাজাত পরিচালনা করেন।