রাজধানীতে সোহার্দ্য ও সম্প্রীতির আবহে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ), ঢাকা-এর উদ্যোগে ‘ফল উৎসব-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকায় কর্মরত নোয়াখালীর বিশিষ্ট সাংবাদিক ও আমন্ত্রিত গুণীজনেরা। হরেক রকমের দেশীয় মৌসুমি ফলের আপ্যায়ন এবং পেশাগত আড্ডায় অনুষ্ঠানটি গণমাধ্যমকর্মীদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
উক্ত ফল উৎসবে সার্বিক ও আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সাবেক সহ-সভাপতি এবং কনভেয়র গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদ মুন্সী।
এনজেএফ ঢাকা-এর নেতৃবৃন্দ এ ধরনের আয়োজনে পাশে থাকার জন্য জনাব কবির আহমেদ মুন্সীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মেলবন্ধন সুদৃঢ় করতে এ ধরনের ঐতিহ্যবাহী সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।