চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুরে সমাজকল্যাণ ক্লাব সহ পাঁচটি দোকান ঘর মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ৩৪ লাখ টাকা। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান গত রোববার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের নগদ কিছু অর্থিক সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও এরই মাঝে পাঁচটি দোকান ঘরের মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে হিরাপুর আদর্শ সমাজ কল্যাণ পাঠাগার এর ৫ লাখ, রহমতুল্লাহর দোকান ১০ লাখ , ডাক্তার আনোয়ার হোসেনের দোকান ৭ লাখ, বাবু খোকন কুমার এর দোকান ৮ লাখ ও মনির হোসেন এর দোকানের ৪ লাখ টাকার মালামাল সহ সহ মোট ৩৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা ।
আজ মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্তরা চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের তাদের ক্ষতির বিবরণ তুলে ধরেন এবং সাংবাদিকদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন ।