ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা আওতাধীন সোনাইমুড়ী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামীকাল এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামীকাল বিকেল ৪টায় সোনাইমুড়ী সরকারি কলেজ অডিটোরিয়ামে এ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
সম্মেলন সফল ও সার্থক করে তুলতে ইতোমধ্যে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রচার-প্রচারণা, দাওয়াতনামা বিতরণ এবং পোস্টারিংয়ের কাজ শেষ পর্যায়ে। সম্মেলন স্থল সাজানো এবং নেতাকর্মীদের সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।
উপজেলা নেতৃবৃন্দ জানান, সোনাইমুড়ী সরকারি কলেজ অডিটোরিয়ামের এ সম্মেলনে সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন। প্রধান অতিথির বক্তব্য ছাড়াও সম্মেলনে আগামী সেশনের জন্য উপজেলা শাখার নতুন সাংগঠনিক রূপরেখা ও নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।