জামেয়া ওসমানিয়ার আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলকে সফল করার লক্ষ্যে আজ সন্ধ্যায় মাদ্রাসায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মাহফিলের সার্বিক আয়োজন, ব্যবস্থাপনা ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় মাহফিলের সফলতা নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মহান আল্লাহ তাআলার দরবারে মাহফিলের সার্বিক সফলতা কামনা এবং আগত মেহমানদের খেদমত কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাহফিলের সফলতার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।