চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও সমাজসেবক নাজমুল আলম রিয়াদ। তিনি চাটখিল পৌরসভার সাবেক ছাত্রদলের যুগ্ন আহবায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি নিজস্ব জনপ্রিয়তা তৈরি করেছেন। ইতোমধ্যে তিনি বটতলা বাজারের উত্তর থেকে প্রধান সড়কের সাথে মিলিত হওয়া রাস্তা, বিরা গাজী পাটোয়ারী বাড়ির সামনে দিয়ে বটতলা বাজার ও প্রধান সড়কের সংযোগ রাস্তা,পূর্ব গোবিন্দপুর ভূঁইয়া বাড়ির রাস্তা,পূর্ব গোবিন্দপুর সুলতান বকশি সড়ক,পূর্ব গোবিন্দপুর রমাপুর/বক্তারপুর জামে মসজিদ থেকে মাইজের বাড়ির সামনে হয়ে পুনরায় ভূঁইয়া বাড়ির রাস্তার সংযোগ সড়ক,দশানি টবগা ঈদগাহ মাঠের দক্ষিণে জি.এম. রুহুল আমিন সড়ক থেকে বটতলা বাজারের প্রধান সড়ক, দশানি টবগা দুলা মিয়া পন্ডিত বাড়ির চলাচলের রাস্তা,দশানি টবগা খামার বাড়ির দিঘির উত্তর পাড়ের রাস্তা,উত্তর দশানি টবগা রাজা মিয়া হাজী বাড়ির রাস্তা,উত্তর দশানি টবগা সুয়া গাজী পাটোয়ারী বাড়ির রাস্তা, উত্তর দশানি টবগা আলি মিয়া বেপারি বাড়ির ছোট পুকুর পাড়ের রাস্তা, ২নং ওয়ার্ড সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটায় সেই সমস্যার তাৎক্ষণিক স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সংস্কার করেন।৭নং ওয়ার্ডের বাসিন্দাদের মতে, নাজমুল আলম রিয়াদ একজন বিনয়ী, সাহসী ও কর্মঠ তরুণ। তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেন।তিনি বলেন,"আমি পদের জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করি।” এলাকাবাসীর প্রত্যাশা—তরুণ এই নেতৃত্ব আগামী দিনে উন্নয়ন ও সেবার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।