চাটখিল ভয়েস
সর্বশেষ
নীতি-আদর্শে গুণান্বিত হলেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে

নীতি-আদর্শে গুণান্বিত হলেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে

আমরা যদি ইসলামের নীতি-আদর্শে নিজেদের গুণান্বিত করতে পারি, তাহলে আমাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার (২৮ আগস্ট) শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলে। দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এজন্য যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন রয়েছে। তবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। অন্যান্য অনেক ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের কারণে দেশে অরাজকতা, সন্ত্রাস, দখলদারত্ব ও নানা ধরনের অপকর্মের পরিবেশ তৈরি হয়েছে। এর বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি, নৈতিকতা ও আদর্শকে ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান, চরিত্র, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদের আদর্শিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলনের প্রশিক্ষণকেন্দ্র। এখান থেকে এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে, যারা সততা, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পীর সাহেব চরমোনাই বলেন, ‘আমরা যদি নিজেদের ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত করতে পারি, তাহলে আমাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা পতপত করে উড়বে।’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
২৮ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

চাটখিলে মাঝ রাতে  ভাতিজার গোপনাঙ্গ নিয়ে চাচী উধাও

চাটখিলে মাঝ রাতে ভাতিজার গোপনাঙ্গ নিয়ে চাচী উধাও

ফরিদ আহমেদ ভূঁইয়া  একাডেমি শতভাগ পাস জিপিএ-৫ পেয়েছে  ২৫ জন

ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি শতভাগ পাস জিপিএ-৫ পেয়েছে ২৫ জন

মরণব্যাধি রোগে আক্রান্ত মাওলানা মোখতার আহমদ আনোয়ারী; দোয়া ও সহযোগিতার আবেদন

মরণব্যাধি রোগে আক্রান্ত মাওলানা মোখতার আহমদ আনোয়ারী; দোয়া ও সহযোগিতার আবেদন

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠিত, সভাপতি আপেল, সাধারণ সম্পাদক বাবু,সাংগঠনিক সম্পাদক জুয়েল

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠিত, সভাপতি আপেল, সাধারণ সম্পাদক বাবু,সাংগঠনিক সম্পাদক জুয়েল

চাটখিলে স্বামীর নির্যাতনে গৃহবধূর আ/ত্মহত্যা

চাটখিলে স্বামীর নির্যাতনে গৃহবধূর আ/ত্মহত্যা

চাটখিলে স্ত্রীকে বেঁধে নি'র্যাতন ও উ'ল*ঙ্গ করে নগ্ন ভিডিও ধারণ স্বামী গ্রেফতার

চাটখিলে স্ত্রীকে বেঁধে নি'র্যাতন ও উ'ল*ঙ্গ করে নগ্ন ভিডিও ধারণ স্বামী গ্রেফতার

চাটখিলে মামলা রেকর্ড করতে ৫০হাজার টাকা ঘুষ দাবীর অভিযোগ এসআই অলি উল্লাহর বিরুদ্ধে

চাটখিলে মামলা রেকর্ড করতে ৫০হাজার টাকা ঘুষ দাবীর অভিযোগ এসআই অলি উল্লাহর বিরুদ্ধে

সোনাইমুড়ীতে একদিনে ৩জনের গলায় ফাঁস দিয়ে আ*ত্মহত্যা

সোনাইমুড়ীতে একদিনে ৩জনের গলায় ফাঁস দিয়ে আ*ত্মহত্যা

চাটখিলে 'ফ্যামিলি কার্ড' শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন আহ্বান

চাটখিলে 'ফ্যামিলি কার্ড' শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন আহ্বান

চাটখিলে সন্ত্রাসী কায়দায়  মেয়েকে স্বামীর বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বাবার বাড়ির লোকজন

চাটখিলে সন্ত্রাসী কায়দায় মেয়েকে স্বামীর বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বাবার বাড়ির লোকজন

তিন দফা বাড়ার পর স্বর্ণের দাম কমলো

তিন দফা বাড়ার পর স্বর্ণের দাম কমলো

সরকারের ব্যর্থতায় দিনে ১০ খুন: চরমোনাই পীর

সরকারের ব্যর্থতায় দিনে ১০ খুন: চরমোনাই পীর

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বিশ্বব্যাংকের মূল্যায়ন: মধ্যপ্রাচ্যের যুদ্ধে চাপে বাংলাদেশের অর্থনীতি

বিশ্বব্যাংকের মূল্যায়ন: মধ্যপ্রাচ্যের যুদ্ধে চাপে বাংলাদেশের অর্থনীতি

হেফাজতের আপত্তিকে চাপ নয়, গঠনমূলক পরামর্শ হিসেবে দেখি: ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতের আপত্তিকে চাপ নয়, গঠনমূলক পরামর্শ হিসেবে দেখি: ধর্ম প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ

পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে কওমি শিক্ষার্থীদের বিক্ষোভের পর দুঃখপ্রকাশ হাসনাত আবদুল্লাহর

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে কওমি শিক্ষার্থীদের বিক্ষোভের পর দুঃখপ্রকাশ হাসনাত আবদুল্লাহর

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

হাসনাত আবদুল্লাহকে ‘শিশুবক্তা’ মাদানীর হুঁশিয়ারি

হাসনাত আবদুল্লাহকে ‘শিশুবক্তা’ মাদানীর হুঁশিয়ারি

চাটখিলে মুসলিম নারীকে ফুসলিয়ে বিয়ে করে প্রতারনার অভিযোগ ইসকন হিন্দু যুবকের বিরুদ্ধে

নোয়াখালীর চাটখিল উপজেলার দেলিয়াই বাজারের পাশে এক মুসলিম নারীকে প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগ উঠেছে এক হিন্দু ইসকন সমর্থক যুবকের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতারণার শিকার মাহমুদা (২৬) কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা এবং হিন্দু যুবক শিমুল (২৮) এর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। ওই যুবক দেলিয়াই বাজারের একটি সেলুনে কাজ করে। প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, পরিচয়ের পর হিন্দু যুবকটি ওই নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। হিন্দু যুবক ওই মুসলিম নারীকে ফুসলিয়ে তার নিজের কাছে নিয়ে আসে এবং পরবর্তীতে দেশের প্রচলিত আইনের তোয়াক্কা না করে ওই নারীকে শুধু শাখা সিধুর দিয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করে এবং প্রায় নয় মাস একটি বাসায় একসঙ্গে থাকার পর ওই নারীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন হিন্দু যুবক। এরপর তিনি অন্য এক হিন্দু নারীকে বিয়ে করেন এবং ওই মুসলিম নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে ভুক্তভোগী নারী জানান।ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ওই নারী ও যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে দুজনকেই চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, দেলিয়াই বাজারের পাশে হলেও ঘটনাস্থল লক্ষ্মীপুর জেলায়। তাই শিমুলের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ধর্ষণ মামলা হয়েছে এবং তাদের দুজনকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটখিলে মুসলিম নারীকে ফুসলিয়ে বিয়ে করে প্রতারনার অভিযোগ ইসকন হিন্দু যুবকের বিরুদ্ধে
২৮ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম
জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

আপনিও কি তাই মনে করেন?

জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান আপনিও কি তাই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন