চাটখিল ভয়েস

চাটখিলে এসিল্যান্ড অফিস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চাটখিলে এসিল্যান্ড অফিস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে শুনানি দিতে এসে গ্রেপ্তার হয়েছেন মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া নামের এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আজ বুধবার দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের ভেতর থেকে চাটখিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মঞ্জুর মোর্শেদ উপজেলার পূর্ব শোশালিয়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মঞ্জুর মোর্শেদের বিরুদ্ধে চাটখিল থানায় প্রতারণা, জাল জালিয়াতি, ভুয়া দলিল তৈরি ও হুমকির অভিযোগে একটি ফৌজদারি মামলা (সি.আর মামলা নং- ২৬১/২৬) বিচারাধীন রয়েছে। ঐ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 

দীর্ঘদিন পলাতক থাকার পর আজ বুধবার দুপুরে জাল-জালিয়াতির মাধ্যমে দখল করা সম্পত্তির অপর একটি মামলার শুনানিতে এসিল্যান্ড অফিসে অংশ নিতে আসেন মঞ্জুর মোর্শেদ। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, গ্রেপ্তারকৃত মোর্শেদকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


চাটখিলে এসিল্যান্ড অফিস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীর চাটখিল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে শুনানি দিতে এসে গ্রেপ্তার হয়েছেন মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া নামের এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আজ বুধবার দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের ভেতর থেকে চাটখিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মঞ্জুর মোর্শেদ উপজেলার পূর্ব শোশালিয়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।


আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মঞ্জুর মোর্শেদের বিরুদ্ধে চাটখিল থানায় প্রতারণা, জাল জালিয়াতি, ভুয়া দলিল তৈরি ও হুমকির অভিযোগে একটি ফৌজদারি মামলা (সি.আর মামলা নং- ২৬১/২৬) বিচারাধীন রয়েছে। ঐ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 


দীর্ঘদিন পলাতক থাকার পর আজ বুধবার দুপুরে জাল-জালিয়াতির মাধ্যমে দখল করা সম্পত্তির অপর একটি মামলার শুনানিতে এসিল্যান্ড অফিসে অংশ নিতে আসেন মঞ্জুর মোর্শেদ। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, গ্রেপ্তারকৃত মোর্শেদকে আদালতে প্রেরণ করা হয়েছে।


চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস