চাটখিল ভয়েস

মরণব্যাধি রোগে আক্রান্ত মাওলানা মোখতার আহমদ আনোয়ারী; দোয়া ও সহযোগিতার আবেদন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

মরণব্যাধি রোগে আক্রান্ত মাওলানা মোখতার আহমদ আনোয়ারী; দোয়া ও সহযোগিতার আবেদন

 বদলকোট মাদরাসায়ে দারুল আনোয়ারের  মুহতামিম মাওলানা মোখতার আহমদ আনোয়ারী বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার কারণে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে তিনি নীরবে ও নিষ্ঠার সঙ্গে দ্বীনি শিক্ষা বিস্তার এবং সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রচারে নিজেকে নিয়োজিত রেখেছেন। সাদাসিধে জীবনযাপন, বিনয়ী আচরণ ও আন্তরিকতার জন্য তিনি এলাকাবাসীর কাছে একজন শ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত।

পরিবার ও সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসার জন্য প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন হতে পারে। এই ব্যয় বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, প্রাক্তন শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি এবং সমাজের বিত্তবানদের কাছে আন্তরিক দোয়া ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

একজন আলেমের প্রতি সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সকলের কাছে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

যোগাযোগ

মাওলানা ফখরুল ইসলাম

নায়েবে মুহতামিম, উত্তর বদলকোট মাদরাসায়ে দারুল আনোয়ার

 01816-055101, 01735-827902

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মরণব্যাধি রোগে আক্রান্ত মাওলানা মোখতার আহমদ আনোয়ারী; দোয়া ও সহযোগিতার আবেদন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

 বদলকোট মাদরাসায়ে দারুল আনোয়ারের  মুহতামিম মাওলানা মোখতার আহমদ আনোয়ারী বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার কারণে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে তিনি নীরবে ও নিষ্ঠার সঙ্গে দ্বীনি শিক্ষা বিস্তার এবং সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রচারে নিজেকে নিয়োজিত রেখেছেন। সাদাসিধে জীবনযাপন, বিনয়ী আচরণ ও আন্তরিকতার জন্য তিনি এলাকাবাসীর কাছে একজন শ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত।

পরিবার ও সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসার জন্য প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন হতে পারে। এই ব্যয় বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, প্রাক্তন শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি এবং সমাজের বিত্তবানদের কাছে আন্তরিক দোয়া ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

একজন আলেমের প্রতি সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সকলের কাছে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

যোগাযোগ

মাওলানা ফখরুল ইসলাম

নায়েবে মুহতামিম, উত্তর বদলকোট মাদরাসায়ে দারুল আনোয়ার

 01816-055101, 01735-827902

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস