বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীতে আজ বুধবার (১৫ জুলাই ২০২৬ ইং) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সভা সাংবাদিক আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সাংবাদিক শাহাদাৎ বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শুভ দেবনাথ, নোয়াখালী সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মনির হোসেন, জিটিভি প্রতিনিধি সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিকুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবু নাসের, নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন প্রমূখ।
এছাড়াও জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক এবং নোয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা নোয়াখালীর উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আবদুল মোতালেব আপেলকে সভাপতি, শাহাদাৎ বাবুকে সাধারণ সম্পাদক ও মোঃ গোলাম সারোয়ার জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।