চাটখিল ভয়েস

সরকারি অনুমোদন পেল ‘চাটখিল এলিট ক্লাব লিমিটেড’, জুলাইয়ে শুরু হচ্ছে সদস্য সংগ্রহ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC) থেকে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘চাটখিল এলিট ক্লাব লিমিটেড’। গতকাল ক্লাবের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার পর এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান শিপন।

অনুমোদন লাভের পর দেশ-বিদেশে অবস্থানরত চাটখিলবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি।

বিবৃতিতে আনিসুর রহমান শিপন বলেন, "দীর্ঘ এক বছর ধরে চাটখিল এলিট ক্লাব লিমিটেড প্রতিষ্ঠার লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম, দীর্ঘ মিটিং, পরিকল্পনা ও আর্থিক সহযোগিতা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমাদের এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।"

ক্লাব সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ৩১ সদস্যের একটি উদ্যোগী কমিটি থাকলেও আরজেএসসি (RJSC)-এর নিয়মতান্ত্রিক নির্দেশনা অনুযায়ী ১১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি জমা দেওয়া হয় এবং তা অনুমোদিত হয়। তবে খুব শীঘ্রই মূল ৩১ সদস্যের কমিটির মধ্য থেকে পর্যায়ক্রমে অন্যান্য যোগ্য ও সম্মানিত সদস্যদের সম্পৃক্ত করে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন ও পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো সম্পন্ন করা হবে।

সভাপতি আরও জানান, বর্তমানে ক্লাবের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ডকুমেন্টেশন, প্রিন্টিং ম্যাটেরিয়ালস, ট্রেড লাইসেন্স ও অফিস স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইনশাআল্লাহ, চলতি জুলাই মাসের মধ্যেই অফিসিয়াল সব প্রস্তুতি সম্পন্ন হবে এবং জুলাই মাস থেকেই আনুষ্ঠানিকভাবে মেম্বারশিপ (সদস্যপদ) ফর্ম বিতরণ শুরু হবে।

 ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে সদস্য নম্বর

ইতোমধ্যে চাটখিলের অনেক গুণী ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ক্লাবের সদস্যপদের জন্য অগ্রিম বুকিং ও সহযোগিতা প্রদান করেছেন। তাদের সংরক্ষিত সদস্য নম্বরগুলো পূর্বের সিরিয়াল অনুযায়ী বহাল থাকবে। এছাড়া নতুন আবেদনকারীদের ক্ষেত্রে "আগে আবেদন, আগে সুযোগ" নীতি অনুসরণ করে মেম্বারশিপ প্রদান করা হবে।

চাটখিল এলিট ক্লাব লিমিটেডের মূল লক্ষ্য কেবল একটি ক্লাব প্রতিষ্ঠা করা নয়, বরং চাটখিলের আপামর জনসাধারণের কল্যাণে একটি আদর্শ, সম্মানজনক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলা। যেখানে চাটখিলবাসীর ঐক্য, ভ্রাতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

ক্লাবের সার্বিক অগ্রযাত্রায় দেশ-বিদেশে অবস্থানরত চাটখিলবাসীর ভালোবাসা, যৌক্তিক পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সভাপতি আনিসুর রহমান শিপন।

চাটখিল ভয়েস

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সরকারি অনুমোদন পেল ‘চাটখিল এলিট ক্লাব লিমিটেড’, জুলাইয়ে শুরু হচ্ছে সদস্য সংগ্রহ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস

0:00 0:00
1.0x