চাটখিল ভয়েস

‘গণরায়ে শ্রদ্ধা না থাকলে বিএনপির পরিণতি আ.লীগের মতো হবে’

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

‘গণরায়ে শ্রদ্ধা না থাকলে বিএনপির পরিণতি আ.লীগের মতো হবে’

গণরায়ের প্রতি শ্রদ্ধা না থাকলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জুলাই সনদে সাক্ষর করেছেন। জুলাই সনদের পক্ষে ৭০ ভাগ মানুষ ভোট দিয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। গণরায়ের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা না থাকে, আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। জনগণের প্রতি আপনাদের যে কমিটমেন্ট, তা বাস্তবায়ন করুন।

গাজী আতাউর রহমান বলেন, ২৪'র অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে প্রত্যাশা জেগে উঠেছিল, বাংলাদেশের মানুষের মধ্যে যে আকাঙ্খা জন্ম নিয়েছিল, কিন্তু নির্বাচন পরবর্তী মানুষের সে আকাঙ্খা বাস্তবায়ন হয়নি। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন, সুশাসন, ন্যায় বিচার, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম। অন্তবর্তীকালীন সরকার নানা কথাবার্তা বলেন, সংস্কার করবেন, এই করবেন, সেই করবেন। সংস্কারের জন্য একটি সনদ হলো, সে সনদে সাক্ষরও করলাম, নির্বাচন হলো। কিন্তু নির্বাচনের পরে কোন পরিবর্তন হলো না, কোথাও কোন পরিবর্তন নেই।

ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ।

এসময় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা হেলাল উদ্দিন ও জেলা কমিটির সেক্রেটারী জহির উদ্দিন প্রমুখ। 

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

‘গণরায়ে শ্রদ্ধা না থাকলে বিএনপির পরিণতি আ.লীগের মতো হবে’

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস