ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
চাটখিল ভয়েস

হানিফ বাসের ধাক্কায় নারীদের গোলাপি বাস খাদে পড়ার ছবিটি এডিটেড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

হানিফ বাসের ধাক্কায় নারীদের গোলাপি বাস খাদে পড়ার ছবিটি এডিটেড
হানিফ পরিবহনের ধাক্কায় মহিলা বাস খাদে পড়ার দাবিতে ছড়ানো ছবি। ছবি: স্ক্রিনশট

নগরীর কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আবারও পৃথক পিংক কালারের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

এরই মধ্যে ‘প্রথম দিনেই হানিফের ধাক্কায় খাদে পড়ে গেল মহিলা যাত্রীবাহী বাস গোলাপী’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে ৩০টিরও বেশি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে ছবিটি শেয়ার করা হয়েছে। ভাইরাল কয়েকটি পোস্ট আছে এখানে, এখানে , এখানে, এখানে এবং এখানে ।

ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অনেক ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন। একজন বলেন, ‘দুষ্টু হানিফকে ইভটিজিং মামলা দেওয়া হোক!’ অপর একজন লেখেন, ‘হানিফ সত্যিই বখাটে।’ তবে একজন ব্যবহারকারী ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

প্রচারিত ছবিতে রাস্তার মাঝে একটি হানিফ পরিবহনের বাস এবং এর পাশে ‘মহিলা বাস’ লেখা গোলাপি রঙের একটি বাসকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। এ সময় কয়েকজনকে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। এ ছাড়া প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণে দেখা যায়, ছবিটির সঙ্গে বিভিন্ন ধরনের গান যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে ‘রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে মহিলা বাস’ শিরোনামে জাতীয় দৈনিক ইত্তেফাক-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বনানী এলাকায় পিংক বাসটি পৌঁছানোর পর বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়।

তবে ইত্তেফাকের ওই প্রতিবেদনে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় নারীদের জন্য সংরক্ষিত বাস খাদে পড়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। বরং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়িত ছিল বলাকা পরিবহনের বাস। ফলে আলোচিত দাবির সঙ্গে প্রচারিত প্রতিবেদনের তথ্যের মিল নেই।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘বরিশালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে খাদে যাত্রীবাহী বাস’ শিরোনামে বরিশাল ক্রাইম নিউজ-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। চলতি বছরের ১৬ মার্চ প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, বরিশালের বাকেরগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সোমবার ভোরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে মাসুদুর রহমান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

একই ছবি ও তথ্য পাওয়া যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির প্রকাশিত প্রতিবেদনেও।

এ ছাড়া নারীদের জন্য বিশেষ বাসগুলোর গায়ে শুধু ‘মহিলা বাস’ লেখা নেই। বাসের গায়ে লেখা আছে ‘মহিলা বাস সার্ভিস’।

বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী টুল মাধ্যমে ছবিটি পরীক্ষা করা হয়। OpenAI-এর ভেরিফিকেশন টুলের বিশ্লেষণে ছবিটির মধ্যে SynthID watermark শনাক্ত হয়, যা এআই-নির্মিত ছবিতে থাকা একটি ডিজিটাল সংকেত। এ ছাড়া, Hive Moderation-এর বিশ্লেষণেও ছবিটিকে এআই-নির্মিত হিসেবে শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল (১৮ আগস্ট) থেকে চালু হওয়া নারীদের জন্য বিশেষায়িত ‘মহিলা বাস সার্ভিস’ প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৩টি পথে মোট ১৪টি বাস চলাচল করবে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১০টি, বগুড়া ও চট্টগ্রাম শহরে দুটি করে বাস সার্ভিস পরিচালনা করবে বিআরটিসি। ঢাকা নগরের ১০৬টি, চট্টগ্রামে ১২টি ও বগুড়ার ১৬টি মিলিয়ে মোট ১৩৪টি জায়গা থেকে যাত্রীসেবা দেওয়া হবে।

‘প্রথম দিনেই হানিফ পরিবহনের ধাক্কায় বিআরটিসির মহিলা বাস খাদে পড়ে গেছে’—এমন দাবিটি বানোয়াট। মূলত, চলতি বছরের মার্চে বরিশালে ঘটে যাওয়া ইসলাম পরিবহনের বাস দুর্ঘটনার একটি ছবিকে সম্পাদনা করে সেটিকে বিআরটিসির নারীদের বিশেষ বাস দুর্ঘটনা-কবলিত হওয়ার ছবি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

বিষয় : বাস উদ্বোধন রাজধানী বিআরটিসি দেশ ফ্যাক্টচেক

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

হানিফ বাসের ধাক্কায় নারীদের গোলাপি বাস খাদে পড়ার ছবিটি এডিটেড

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস