নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের নারায়নপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটি বাতিলের দাবি এলাকাবাসীর। এই বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে আজ মঙ্গলবার দুপুরে সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও চাটখিল প্রেসক্লাবে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, নারায়নপুর গ্রামের বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সভাপতি পদে জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত সাইফুল ইসলাম শাহীনের রয়েছে। সাইফুল ইসলাম শাহীন দূর্নীতির দ্বায়ে অভিযুক্ত হয় বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছে। তার একমাত্র মেয়ে আফরিন সুলতানা কে একই সাথে গোপনে প্রতারনার মাধ্যমে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য পূর্ব নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি দেখিয়ে বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে কাগজপত্র জমা দেয়। বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের কাছে এলাকাবাসী খোঁজ নিলে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। তাই এলাকাবাসী নারায়নপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে দাবি জানিয়েছে।
অভিযুক্ত সাইফুল ইসলাম শাহিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবে বলে, ফোন রেখে দেয়। তার পরেও একাধিক বার তাকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান পাটোয়ারী অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে, তিনিও অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন