ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
চাটখিল ভয়েস

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব
উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে বসে এক ব্যক্তি, চারপাশে ঘুরছেন অন্যরা। ফাইল ছবি

 ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করবে রিয়াদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের এই অবস্থানের কথা জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করতে চাইছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠিয়েছে। তবে সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ না দিলে চুক্তিটি কার্যকর হবে না বলে শর্ত দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘প্রেসিডেন্টের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ না দিলে এই চুক্তি এগোবে না।’

গত মাসে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

তবে চ্যানেল ১২-কে দেওয়া এক বক্তব্যে সৌদি এক কর্মকর্তা পরমাণু চুক্তির সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি যুক্ত করার কথা নাকচ করেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিয়াদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

সৌদি ওই কর্মকর্তা বলেন, ‘সৌদি আরবের অবস্থান স্পষ্ট, দৃঢ় ও অপরিবর্তনীয়। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না।’

তিনি আরও বলেন, সৌদি আরবের বেসামরিক পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বৃহত্তর কৌশলগত অংশীদারত্বের অংশ। তাই এর সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কোনো শর্ত যুক্ত করা উচিত নয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

বিষয় : ফিলিস্তিন সৌদি আরব

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

 ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করবে রিয়াদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের এই অবস্থানের কথা জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করতে চাইছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠিয়েছে। তবে সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ না দিলে চুক্তিটি কার্যকর হবে না বলে শর্ত দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘প্রেসিডেন্টের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ না দিলে এই চুক্তি এগোবে না।’

গত মাসে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

তবে চ্যানেল ১২-কে দেওয়া এক বক্তব্যে সৌদি এক কর্মকর্তা পরমাণু চুক্তির সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি যুক্ত করার কথা নাকচ করেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিয়াদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

সৌদি ওই কর্মকর্তা বলেন, ‘সৌদি আরবের অবস্থান স্পষ্ট, দৃঢ় ও অপরিবর্তনীয়। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না।’

তিনি আরও বলেন, সৌদি আরবের বেসামরিক পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বৃহত্তর কৌশলগত অংশীদারত্বের অংশ। তাই এর সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কোনো শর্ত যুক্ত করা উচিত নয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস