চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ সমাজসেবক মিনার হোসেন ভূঁইয়া।
আসন্ন নির্বাচনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও সার্বিক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। এলাকার সচেতন নাগরিক ও তরুণদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মিনার হোসেন ভূঁইয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ ও কুশল বিনিময় করছেন।
মতবিনিময়কালে মিনার হোসেন ভূঁইয়া বলেন, "পরকোট ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে আমি মাঠে নেমেছি। ঐতিহ্যবাহী এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল উদ্দেশ্য। অবহেলিত মানুষের পাশে থেকে সুখে-দুঃখে কাজ করে যেতে চাই। এজন্য আমার এলাকার প্রতিটি নাগরিকের আন্তরিক দোয়া, পরামর্শ ও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।"
তিনি আরও বলেন, আমি শাসক নয় সেবক হতে চাই, ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের জন্য কর্মসংস্থান ও গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যেতে চাই।
বর্তমানে পরকোট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটার ও প্রবীণ ব্যক্তিত্বদের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন এবং সর্বস্তরের নাগরিকদের দোয়া কামনা করেছেন।
আপনার মতামত লিখুন