চাটখিল ভয়েস

৭ দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’


প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

৭ দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’
ছবি: সংগৃহীত।

 দেশের সাতটি ইসলামী দলকে নিয়ে গঠন করা হয়েছে ‘সমমনা ইসলামী জোট’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে নতুন এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

জোটে থাকা দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, সাতটি ইসলামী দল ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে। অন্য জোটে থাকা দলগুলোও সেই জোট ছেড়ে নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার ব্যাপারে সম্মত হয়েছে বলে জানান তিনি।

সাজিদুর রহমান আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখছে হেফাজতে ইসলাম। তবে সংগঠনটির নির্দলীয় অবস্থান অব্যাহত থাকবে।

বৈঠকে আগামী ৫ ডিসেম্বর জোটের নীতিমালা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। তবে জোটের কোনো সদস্য দলের ওপর শর্ত চাপিয়ে দেওয়া হলে জোট ছাড়ার বিষয়ে সতর্ক করেছেন কয়েকটি দলের শীর্ষ নেতারা।

নতুন এ জোটের কার্যক্রম ও নীতিমালা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে এর ভূমিকা আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিষয় : বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


৭ দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

 দেশের সাতটি ইসলামী দলকে নিয়ে গঠন করা হয়েছে ‘সমমনা ইসলামী জোট’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে নতুন এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

জোটে থাকা দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, সাতটি ইসলামী দল ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে। অন্য জোটে থাকা দলগুলোও সেই জোট ছেড়ে নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার ব্যাপারে সম্মত হয়েছে বলে জানান তিনি।

সাজিদুর রহমান আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখছে হেফাজতে ইসলাম। তবে সংগঠনটির নির্দলীয় অবস্থান অব্যাহত থাকবে।

বৈঠকে আগামী ৫ ডিসেম্বর জোটের নীতিমালা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। তবে জোটের কোনো সদস্য দলের ওপর শর্ত চাপিয়ে দেওয়া হলে জোট ছাড়ার বিষয়ে সতর্ক করেছেন কয়েকটি দলের শীর্ষ নেতারা।

নতুন এ জোটের কার্যক্রম ও নীতিমালা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে এর ভূমিকা আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস