চাটখিলে পান সিগারেট দোকান থেকে ৫০ পিচ ইয়াবাসহ দোকানদার গ্রেফতার
চাটখিল থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দেলিয়াই বাজার মেজবান হােটেলের বিপরীত পাশে পান সিগারেট দোকান থেকে ৫০পিচ ইয়াবা সহ দোকানদার শাহাব উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাহাব উদ্দিন পূর্ব দেলিয়াই দর্জি বাড়ির মন্তাজ মিয়ার ছেলে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়ে। চাটখিলে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।