শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর নয় ম্যানেজিং কমিটির হাতে
আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে এনটিআরসিএর নিয়োগ সুপারিশ বন্ধ এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।এ বিষয়ে সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে প্রশ্ন করা হয়। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। মন্ত্রী বলেন, আজ ফল প্রকাশ করা হচ্ছে। এ বিষয়ে (এনটিআরসিএর নিয়োগ) কনফারেন্স করা হবে, সেদিন প্রশ্নের উত্তর পাবেন। এরপর তিনি বিষয়টি এড়িয়ে যান।বিষয়টি নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে একাধিকবার ফোন করা হলেও তিনিও ফোন ধরেননি।প্রসঙ্গত, ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠার পর প্রথম এক দশক সংস্থাটি মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া ও সনদ দেওয়ার কাজ করত। পরে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে নিবন্ধনধারী শিক্ষকদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ দেওয়ার কার্যক্রম শুরু করে সংস্থাটি। এর ফলে, ঘুষ ও অনিয়ম ছাড়াই শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হয় এবং এ পর্যন্ত এনটিআরসিএ ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।সূত্র: জাগো নিউজ