ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
চাটখিল ভয়েস

গাজা সিটি

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় একটি ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের আল-কারারা এলাকায় এ ঘটনা ঘটে। নাসের হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, আল-কারারার আল-মাতাহিন জংশনের কাছে ইসরাইলি হামলার পর তিন ফিলিস্তিনির লাশ হাসপাতালে আনা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় আবদিন পরিবারের দুই ভাই এবং তাদের এক চাচাতো ভাই নিহত হয়েছেন। সূত্রগুলো জানায়, বাড়ির বাইরে থাকাকালীন একটি ইসরাইলি ড্রোন তাদের ওপর হামলা চালায় এবং এতে তিনজনই নিহত হন। ২০২৫ সালের ১০ অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৩০৩ জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ৩৩৬ জন আহত হয়েছেন। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় প্রায় ৭৩ হাজার ৪৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা এবং আরো এক লাখ ৭৪ হাজার ৪৪৭ জনকে আহত করেছে ইসরাইল। সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

গাজা সিটি