ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
চাটখিল ভয়েস

চাটখিলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 সোমবার সকালে চাটখিল উপজেলা সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায় আইনশৃঙ্খলা কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় বক্তব্য রাখেন থানা কর্মকর্তা আব্দুল মোন্নাফ, চাটখিল প্রেসক্লাব এর সহ সভাপতি, সহকারি অধ্যাপক জসিম মাহমুদ, বিএনপি নেতা শাহাজান রানা, আহসানুল হক মাসুদ, জি এস ফরিদ, শারমিন আক্তার মুনা, সাংবাদিক মামুন হোসেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, ইউপি সচিব গোলাপ মাওলা ও আনোয়ার আহমেদ বক্তব্য রাখেন।  সভায় সাংবাদিক জসীম মাহমুদ তার বক্তব্যে  বলেন, চাটখিল উপজেলাকে মাদকমুক্ত করার জন্য থানার ভার প্রাপ্ত কর্মকর্তা কে তৎপর হওয়ার আহ্বান জানা।  আইনশৃঙ্খলা  কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর  রহমান তার সমাপনী বক্তব্যে বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

চাটখিলে আইন শৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিত