ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
চাটখিল ভয়েস

ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি শতভাগ পাস জিপিএ-৫ পেয়েছে ২৫ জন

 লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উদয়পুর গ্রামে স্থাপিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৭ জন, সকলেই পাশ করেছে, এদের মধ্যে ২৫ জন জিপিএ পাস পেয়েছে। ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ভারপ্রাপ্ত  অধ্যক্ষ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া এই অবহেলিত এলাকাবাসীকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কয়েক কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে। এবারও প্রতিষ্ঠানটি আগের মত কুমিল্লা বোর্ডের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।

ফরিদ আহমেদ ভূঁইয়া  একাডেমি শতভাগ পাস জিপিএ-৫ পেয়েছে  ২৫ জন