চাটখিল ভয়েস

‘আমার শোশালিয়া, আমার অহংকার’—সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির আহ্বান সভাপতির

‘আমার শোশালিয়া, আমার অহংকার’—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট  ইউনিয়নের মধ্য শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল মজিদ।২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি উপলক্ষে এলাকাবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি। আগামী ১ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা উল্লেখ করে অভিভাবকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ-সুবিধা কাজে লাগানোর অনুরোধ জানান।আব্দুল মজিদ বলেন, অনেক অভিভাবক বেশি অর্থ ব্যয় করে সন্তানদের কিন্ডারগার্টেনে ভর্তি করালেও বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খোঁজখবর রাখেন না। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষিত শিক্ষক, উন্নত অবকাঠামো, বিনামূল্যে পাঠ্যবই, পোশাক ও উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।তিনি বলেন, “আমি কাগজে-কলমে বিদ্যালয়ের সভাপতি হলেও আমার আসল পরিচয়—আমি আপনাদেরই সন্তান, এই এলাকার একজন সাধারণ মানুষ। তাই শোশালিয়াবাসীর কাছে আমার আন্তরিক অনুরোধ, আমাকে একটি বছর সুযোগ দিন। আপনাদের সন্তানদের এক বছরের জন্য এই বিদ্যালয়ে ভর্তি করিয়ে আস্থা রাখুন। আমি শিক্ষার মান উন্নয়ন ও শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সর্বোচ্চ চেষ্টা করব।”বিদ্যালয়ের উন্নয়নে এক বছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি করতে না পারলে এলাকাবাসীর সামনে সভাপতির দায়িত্ব ছেড়ে দেওয়ারও ঘোষণা দেন তিনি।আব্দুল মজিদ আরও বলেন, বিদ্যালয়টি এলাকার সবার। সম্মিলিত প্রচেষ্টায় এটিকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।পরিশেষে তিনি সন্তানদের মধ্য শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে সরকারি শিক্ষাব্যবস্থার সুযোগ গ্রহণের জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

‘আমার শোশালিয়া, আমার অহংকার’—সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির আহ্বান সভাপতির