ঢাকা    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
চাটখিল ভয়েস

১১ দলীয় জোটের কর্মসূচি থেকে সরে এলো খেলাফত মজলিস 

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

১১ দলীয় জোটের কর্মসূচি থেকে সরে এলো খেলাফত মজলিস 
কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে অংশ নেয় খেলাফত মজলিস। ছবি: সংগৃহীত

১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে আর অংশ নেবে না খেলাফত মজলিস। দলটি জানিয়েছে, এখন থেকে তারা নিজস্ব কর্মসূচিই পরিচালনা করবে। এর আগে বাংলাদেশ খেলাফত আন্দোলনও এই জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছিল।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে খেলাফত মজলিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য ছিলো মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচীতে খেলাফত মজলিস অংশ নেয়। এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানায় খেলাফত মজলিস। সংসদে খেলাফত মজলিসের সংসদ সদস্য বিরোধীদলীয় ভূমিকা পালন অব্যাহত রাখবেন বলেও জানানো হয়।

বিষয় : জামায়াতে ইসলামী খেলাফত মজলিস

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

১১ দলীয় জোটের কর্মসূচি থেকে সরে এলো খেলাফত মজলিস 

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে আর অংশ নেবে না খেলাফত মজলিস। দলটি জানিয়েছে, এখন থেকে তারা নিজস্ব কর্মসূচিই পরিচালনা করবে। এর আগে বাংলাদেশ খেলাফত আন্দোলনও এই জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছিল।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে খেলাফত মজলিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য ছিলো মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচীতে খেলাফত মজলিস অংশ নেয়। এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানায় খেলাফত মজলিস। সংসদে খেলাফত মজলিসের সংসদ সদস্য বিরোধীদলীয় ভূমিকা পালন অব্যাহত রাখবেন বলেও জানানো হয়।

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস