ঢাকা    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
চাটখিল ভয়েস

নেপালের বন্যায় প্রাণহানিতে সিআইপি জহিরুল ইসলামের শোক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

নেপালের বন্যায় প্রাণহানিতে সিআইপি জহিরুল ইসলামের শোক

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা ও এমএইচ গ্লোবাল গ্রুপের কান্ট্রি ডিরেক্টর , বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জহিরুল ইসলাম সিআইপি। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ ও আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতের আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) রাতে  এক শোকবার্তায় এসব কথা জানানো হয়।

শোকবার্তায় সিআইপি জহিরুল ইসলাম  বলেন, নেপালে ভয়াবহ বন্যার কারণে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

তিনি বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।

সিআইপি জহিরুল ইসলাম আরও বলেন, এই বেদনাদায়ক সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা নেপালের মানুষের সঙ্গে রয়েছে। নেপালের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আশা করছি, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিখোঁজ বা আটকে পড়া মানুষদের নিরাপত্তা ও সহায়তা পৌঁছে দেবে।

তিনি বলেন, নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলো যেন এই গভীর ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস পায়, সেই প্রার্থনা করছি।

বিষয় : নেপাল

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নেপালের বন্যায় প্রাণহানিতে সিআইপি জহিরুল ইসলামের শোক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা ও এমএইচ গ্লোবাল গ্রুপের কান্ট্রি ডিরেক্টর , বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জহিরুল ইসলাম সিআইপি। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ ও আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতের আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) রাতে  এক শোকবার্তায় এসব কথা জানানো হয়।

শোকবার্তায় সিআইপি জহিরুল ইসলাম  বলেন, নেপালে ভয়াবহ বন্যার কারণে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

তিনি বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।

সিআইপি জহিরুল ইসলাম আরও বলেন, এই বেদনাদায়ক সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা নেপালের মানুষের সঙ্গে রয়েছে। নেপালের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আশা করছি, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিখোঁজ বা আটকে পড়া মানুষদের নিরাপত্তা ও সহায়তা পৌঁছে দেবে।

তিনি বলেন, নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলো যেন এই গভীর ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস পায়, সেই প্রার্থনা করছি।

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস