চাটখিল ভয়েস

এখনো আবু সাঈদের রক্তের দায় শোধ হয় নাই: চরমোনাই পীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

এখনো আবু সাঈদের রক্তের দায় শোধ হয় নাই: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেছেন, আবু সাঈদের মৃত্যুর পরে দুই বছর পার হলেও তার রক্তের দায় শোধ হয় নাই। সংস্কারের কিছুই হয় নাই। পতিত স্বৈরাচারের বিচার হয় নাই। সবচেয়ে আফসোসের বিষয় হলো, জুলাই সনদ বাস্তবায়নে গৃহীত গণভোটের রায়কে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবসের এক বার্তায় তিনি এসব কথা বলেন।

আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিল উল্লেখ করে চরমোনাই পীর বলেন, চব্বিশের জুলাইয়ের এই দিনে পুলিশের বুলেটের সামনে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিলেন তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সব ধরনের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা হবে; না হলে জাতি হিসেবে সবাই বিশ্বাসঘাতকতার পাপে দায়বদ্ধ হবো।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

শনিবার, ১৮ জুলাই ২০২৬

এখনো আবু সাঈদের রক্তের দায় শোধ হয় নাই: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেছেন, আবু সাঈদের মৃত্যুর পরে দুই বছর পার হলেও তার রক্তের দায় শোধ হয় নাই। সংস্কারের কিছুই হয় নাই। পতিত স্বৈরাচারের বিচার হয় নাই। সবচেয়ে আফসোসের বিষয় হলো, জুলাই সনদ বাস্তবায়নে গৃহীত গণভোটের রায়কে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবসের এক বার্তায় তিনি এসব কথা বলেন।

আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিল উল্লেখ করে চরমোনাই পীর বলেন, চব্বিশের জুলাইয়ের এই দিনে পুলিশের বুলেটের সামনে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিলেন তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সব ধরনের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা হবে; না হলে জাতি হিসেবে সবাই বিশ্বাসঘাতকতার পাপে দায়বদ্ধ হবো।

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস