চাটখিল ভয়েস

সোনাইমুড়িতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

সোনাইমুড়িতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে পুলিশ ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ঘনশ্যামপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং একই থানার হারাজোড়া এলাকার আবদুল কাদিরের ছেলে কাউছার (২৪)। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২ নং ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বজরা শাহী মসজিদ রোডের বাসিন্দা জয়নাল আবেদীনের বাড়ির সামনের রাস্তা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। সোনাইমুড়ী থানার এসআই মিজানুর রহমান, এসআই দীন মোহাম্মদ, এএসআই নাসির উদ্দিন এবং এএসআই হাবিবুর রহমান সহ পুলিশ সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, মাদক ও অপরাধের বিরুদ্ধে সোনাইমুড়ী থানা পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

শনিবার, ১৮ জুলাই ২০২৬

সোনাইমুড়িতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে পুলিশ ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ঘনশ্যামপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং একই থানার হারাজোড়া এলাকার আবদুল কাদিরের ছেলে কাউছার (২৪)। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২ নং ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বজরা শাহী মসজিদ রোডের বাসিন্দা জয়নাল আবেদীনের বাড়ির সামনের রাস্তা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। সোনাইমুড়ী থানার এসআই মিজানুর রহমান, এসআই দীন মোহাম্মদ, এএসআই নাসির উদ্দিন এবং এএসআই হাবিবুর রহমান সহ পুলিশ সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, মাদক ও অপরাধের বিরুদ্ধে সোনাইমুড়ী থানা পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে।

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস