চাটখিল ভয়েস

চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাটখিলে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

সভায় চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল,পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত প্রমুখ। 

সভায় চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত চাটখিল পৌর শহরের যানজট নিরসনে  বিশেষ করে পৌর শহরের ব্যস্ত জায়গাগুলোতে ভ্যান গাড়িতে করে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান,এছাড়াও চাটখিল পৌর শহরে ব্যাটারি চালিত অটোরিকশা গুলোকে নিয়ন্ত্রণে তাদেরকে লাইসেন্সের আওতায় এনে তাদের চালককে একটি সুনির্দিষ্ট পোশাকের আওতায় আনার পরামর্শ দেন। উপজেলা ব্যাপী মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ায় খুচরা মাদক ব্যবসায়ীদের পাশাপাশি তাদের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করেন। 

সভার সভাপতি চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।অপরাধ দমনে প্রশাসন এবং পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

শনিবার, ১৮ জুলাই ২০২৬

চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

চাটখিলে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

সভায় চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল,পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত প্রমুখ। 

সভায় চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত চাটখিল পৌর শহরের যানজট নিরসনে  বিশেষ করে পৌর শহরের ব্যস্ত জায়গাগুলোতে ভ্যান গাড়িতে করে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান,এছাড়াও চাটখিল পৌর শহরে ব্যাটারি চালিত অটোরিকশা গুলোকে নিয়ন্ত্রণে তাদেরকে লাইসেন্সের আওতায় এনে তাদের চালককে একটি সুনির্দিষ্ট পোশাকের আওতায় আনার পরামর্শ দেন। উপজেলা ব্যাপী মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ায় খুচরা মাদক ব্যবসায়ীদের পাশাপাশি তাদের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করেন। 

সভার সভাপতি চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।অপরাধ দমনে প্রশাসন এবং পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস