চাটখিল ভয়েস

আবারও নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় ব্যাপক প্রচারণা, নেপথ্যে সিআইপি জহিরুল ইসলাম

রাজধানী ঢাকার অলিতে-গলিতে শোভা পাচ্ছে বৃহত্তর নোয়াখালীকে (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) দেশের একটি স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিসংবলিত অসংখ্য পোস্টার, ব্যানার ও ফেস্টুন। দীর্ঘদিনের এই দাবিকে নতুন করে চাঙ্গা করতে ঢাকার বুকে চালানো এই প্রচারণার নেপথ্যে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর মূখ্য সমন্বয়ক সিআইপি আলহাজ্ব জহিরুল ইসলাম।

সরেজমিনে দেখা যায় রাজধানীর পল্টন, মতিঝিল ও কাকরাইলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়ক ও মোড়গুলো "নোয়াখালী বিভাগ" ঘোষণার দাবির পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। রাজধানীর বুকে এই বিপুল পরিমাণ প্রচার-প্রচারণা পথচারী ও সাধারণ মানুষের মাঝে বেশ কৌতূহল ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই বিষয়ে আলহাজ্ব জহিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান:

"নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার কোটি মানুষের প্রাণের দাবি এটি। দেশের অর্থনীতি ও রেমিট্যান্সে এই অঞ্চলের অবদান বিশাল হওয়া সত্ত্বেও সাধারণ মানুষকে প্রশাসনিক কাজের জন্য দূরবর্তী চট্টগ্রামে ছুটতে হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও মানুষের ভোগান্তি কমাতে বৃহত্তর নোয়াখালীকে অবিলম্বে বিভাগ ঘোষণা করা এখন সময়ের দাবি। সরকারের দৃষ্টি আকর্ষণ ও নোয়াখালীবাসীকে ঐক্যবদ্ধ করতেই আমাদের এই প্রচার। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।"

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর কেন্দ্রবিন্দুতে চালানো এই ব্যাপক প্রচারণার মাধ্যমে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দীর্ঘদিনের আন্দোলনটি জাতীয় পর্যায়ে নতুন করে জোরালো রূপ নিতে যাচ্ছে।

চাটখিল ভয়েস

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আবারও নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় ব্যাপক প্রচারণা, নেপথ্যে সিআইপি জহিরুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস

0:00 0:00
1.0x