নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের পূর্ব করটখিল বর্ধন বাড়ীর প্রবাসী মিলন হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস (২৫) কে মারধর করে আহত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া যায়। এই ব্যাপারে জান্নাতুল ফেরদাউস আজ বৃহস্পতিবার দুপুরে একই বাড়ির ৮জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে আজ (১৬জুলাই) বৃহস্পতিবার সকালে পূর্ব করটখিল বর্ধন বাড়ির মো.সোহেল (৩৫),আকবর হোসেন (৫০),নার্গিস আক্তার (৩৮),পিংকী আক্তার(২২),পারভীন আক্তার (৪০),নাজু আক্তার (৩০),নাছরিন আক্তার (২৫),ফারিয়া আক্তার (৩০) এরা জান্নাতুল ফেরদাউস কে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে, জান্নাতুল ফেরদাউস প্রতিবাদ করলে সোহেল ও আকবরের নেতৃত্বে সবাই একত্রে জান্নাতুল ফেরদাউস উপর ঝাপিয়ে পড়ে গুরুতর আহত করে। এই সময় সোহেল তাকে গলা টিপে হত্যার চেষ্টা এবং আকবর তার পরনে থাকা জামা কাপড় টানাহেচড়া করে শ্লীলতাহানি করে। অভিযুক্ত অন্যরা তার মাথার চুল টেনে তাকে এলোপাতাড়ি মারধর করে।
এইসময় একই বাড়ির জাহাঙ্গির আলমের স্ত্রী কোহিনুর বেগম(৪৫) এগিয়ে এলে তাকে ও এলোপাতাড়ি মারধর করে আহত করে । তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে তারা তাদের কে বিভিন্ন হুমকি দামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
বৃহস্পতিবার বিকেলে আহতরা চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তাদের উপর হামলার বিবরণ তুলে ধরেন। এই সময় তারা হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে জোর দাবী জানান। এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।