চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল,পৌর বিএনপি'র সাবেক আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, পৌর বিএনপি'র সদস্য সচিব আহসানুল হক মাসুদ,
চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় জুলাই শহীদদের পরিবারবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।