চাটখিল ভয়েস

বেগমগঞ্জে মা”দক কারবারি আপন ভাই-বোনের ঘরে আগুন দিল স্থানীয় যুবকরা

নোয়াখালীর বেগমগঞ্জে মা”দ”ক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক্তির বসতঘর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের বাবুলের বসতঘরে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল ও তার বোন সুমির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মা”দ”ক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়রা একাধিকবার তাদের সতর্ক করলেও তারা মা”দ”ক ব্যবসা বন্ধ করেননি। এ নিয়ে ক্ষোভের জেরে বুধবার রাতে বাবুলের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে আগুন দেওয়া হয়। এতে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার বাবুলের মুঠোফোনে কল করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাজগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল হোসেন জাহেদ বলেন, বুধবার রাতে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ থাকায় কৃষ্ণরামপুর গ্রামের একদল যুবক রাস্তায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় ডিবি পুলিশ তাদের লাঠিচার্জ করে। পরে ওই যুবকেরা বাবুলের বাড়িতে যায়। সেখানে গিয়ে বাবুলের মা”দ”ক ব্যবসার কারণে এলাকায় পুলিশ আসে বলে তাকে দুষতে তাকে। যুবকদের আরও অভিযোগ ছিল এজন্য বিভিন্ন সময় তাদের নাজেহাল হতে হয়। একপর্যায়ে তারা বাবুলের বসতঘরে আগুন ধরিয়ে দেন।

রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত তারা কোনো অভিযোগ দেয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, বাবুল ও তার বোন সুমি এলাকায় মা”দ”ক ব্যবসা করতেন। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাদের বসতঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে।

চাটখিল ভয়েস

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বেগমগঞ্জে মা”দক কারবারি আপন ভাই-বোনের ঘরে আগুন দিল স্থানীয় যুবকরা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস

0:00 0:00
1.0x