চাটখিল ভয়েস

নেলসন ম্যান্ডেলা এ্যায়ার্ড পেয়েছেন সাংবাদিক মো: হাবিবুর রহমান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

নেলসন ম্যান্ডেলা এ্যায়ার্ড পেয়েছেন সাংবাদিক মো: হাবিবুর রহমান

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নোয়াখালী চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান নেলসন ম্যান্ডেলা এ্যায়ার্ড পেয়েছেন। গত শনিবার সন্ধ্যায় ঢাকার বিজয়নগর  থ্রি স্টার হােটেলের সভাকক্ষে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা সভায় এই পুরষ্কার প্রদান করা হয়। সাংবাদিক হাবিবুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহন তার বড় ছেলে সাংবাদিক মো : আরিফুর রহমান। 

ইন্টারন্যাশনাল  হিউম্যান রাইটস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. এ টি মমতাজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। 

সভায় উদ্বোধনী বক্তব্য দেন বিচারপতি সিকদার মকবুল হক। সভায় বক্তব্য রাখেন সাবেক বিচারপতি পীরজাদা শহীদুল হারুন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রোকন উদ - দৌলা প্রমূখ। 

উল্লেখ্য সাংবাদিক মো: হাবিবুর রহমান সাংবাদিকতায় বিশেষ অবদান ও সমাজ সেবায় গত প্রায় ৫বছরে ১৪টি জাতীয় ও ৫টি আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। তিনি ১৯৮০ সাল থেকে সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন। ২০০৪ সালে তিনি জাতীয় গণমাধ্যম পিরাবি কর্তৃক সাংবাদিকতা রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। তার পুরস্কার প্রাপ্তিতে নোয়াখালী সহ দেশ-বিদেশের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক  নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

রোববার, ১৯ জুলাই ২০২৬

নেলসন ম্যান্ডেলা এ্যায়ার্ড পেয়েছেন সাংবাদিক মো: হাবিবুর রহমান

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নোয়াখালী চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান নেলসন ম্যান্ডেলা এ্যায়ার্ড পেয়েছেন। গত শনিবার সন্ধ্যায় ঢাকার বিজয়নগর  থ্রি স্টার হােটেলের সভাকক্ষে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা সভায় এই পুরষ্কার প্রদান করা হয়। সাংবাদিক হাবিবুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহন তার বড় ছেলে সাংবাদিক মো : আরিফুর রহমান। 

ইন্টারন্যাশনাল  হিউম্যান রাইটস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. এ টি মমতাজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। 

সভায় উদ্বোধনী বক্তব্য দেন বিচারপতি সিকদার মকবুল হক। সভায় বক্তব্য রাখেন সাবেক বিচারপতি পীরজাদা শহীদুল হারুন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রোকন উদ - দৌলা প্রমূখ। 

উল্লেখ্য সাংবাদিক মো: হাবিবুর রহমান সাংবাদিকতায় বিশেষ অবদান ও সমাজ সেবায় গত প্রায় ৫বছরে ১৪টি জাতীয় ও ৫টি আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। তিনি ১৯৮০ সাল থেকে সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন। ২০০৪ সালে তিনি জাতীয় গণমাধ্যম পিরাবি কর্তৃক সাংবাদিকতা রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। তার পুরস্কার প্রাপ্তিতে নোয়াখালী সহ দেশ-বিদেশের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক  নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস