নোয়াখালী চাটখিল পৌর শহরে আর্থিক ও মানবিক বিবেচনায় অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন জানিয়েছেন চাটখিল পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সেন্টার পয়েন্টের মালিক এটি এম ফজলল করিম বাচ্চু। আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমান এর নিকট এই আবেদন করেন।
আবেদনে জানা যায়, পৌরসভা কর্তৃক অনুমোদিত ১০তলা ভবনে তার ভোগদখলীয় সম্পত্তির সামনে অবৈধভাবে আনিতাশ পেট্রোল পাম্প ও আল আমিন সুইটস বেকারি দখল করে আছে। যাহা সড়ক ও জনপদের মালিকানাধীন ভূমি। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে সড়ক ও জনপদের ফোর লেন রাস্তার কাজে সুগম হবে। এবং আমার কমপ্লেক্স ভবনের ব্যবসা প্রতিষ্ঠানে শতশত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
তিনি এই ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য, সহকারী কমিশনার ভূমি ও থানা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সড়ক ও জনপদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সহকারী কমিশনার কে দায়িত্ব দিয়েছেন।
আপনার মতামত লিখুন