ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক বার্তা দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, 'জুলাই' এখন স্পষ্টত আদর্শিক অক্ষে বিভক্ত হয়ে পড়েছে এবং বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার তাগিদ দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, "জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডান-বিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থীদের জুলাই সংগঠনে ডানপন্থীরা জায়গা পাবেন না। এটাই জুলাই বন্দোবস্ত।
"ডান ও বামপন্থার বাইরে নিজস্ব বা নিরপেক্ষ অবস্থান নিতে চাওয়া ব্যক্তিদের সতর্ক করে দিয়ে তিনি আরও লেখেন, "ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।"
আপনার মতামত লিখুন