চাটখিল ভয়েস

ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্বে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্বে বিএনপি: মির্জা ফখরুল
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

একটি মহল দেশে ‘অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে’ বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্ব পড়ে বিএনপির ওপর। বিএনপি যখন দেশকে সামনের দিকে এগিয়ে নেবার কাজ করছে, তখন একটি মহল, একটি দল অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, এটা অন্যায় হবে; তারা এই কাজটি করছেন দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমি এজন্য বললাম যে আমাদের সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, যখনই দেশ ওপরে উঠতে থাকে তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দেশকে পেছনে ঠেলে দিতে চায়। আমরা মনে করি, দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আরও পড়ুনআরও পড়ুনমজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করে ব্যবসায়ীদের সতর্ক করলেন আইনমন্ত্রী

বিএনপি মহাসচিব বলেন, আমি আপনাদের কাছে বলছি, আপনারা সবচাইতে উচ্চ শিক্ষিত মানুষ সমাজে এবং দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা কাজ করছেন। আপনাদেরকে আজকে এই কথাগুলো জনগণের মধ্যে প্রচার করতে হবে যে, দেশের জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং তারেক রহমানের নেতৃত্বে একটা বাংলাদেশ দরকার। যে বাংলাদেশে আমরা নতুন করে একটা উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই, সমাজ করে তুলতে চাই।

তিনি বলেন, আসুন এই লক্ষ্যে আপরা শপথ নিই, আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ করব এবং আমাদের স্লোগান হবে ‘সবার আগে বাংলাদেশ’।

তিনি  জানান, সরকার জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করবে। নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তার ‘প্ল্যান’ বাস্তবায়নে কাজ করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

বিষয় : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্বে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

একটি মহল দেশে ‘অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে’ বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্ব পড়ে বিএনপির ওপর। বিএনপি যখন দেশকে সামনের দিকে এগিয়ে নেবার কাজ করছে, তখন একটি মহল, একটি দল অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, এটা অন্যায় হবে; তারা এই কাজটি করছেন দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমি এজন্য বললাম যে আমাদের সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, যখনই দেশ ওপরে উঠতে থাকে তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দেশকে পেছনে ঠেলে দিতে চায়। আমরা মনে করি, দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আরও পড়ুনআরও পড়ুনমজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করে ব্যবসায়ীদের সতর্ক করলেন আইনমন্ত্রী

বিএনপি মহাসচিব বলেন, আমি আপনাদের কাছে বলছি, আপনারা সবচাইতে উচ্চ শিক্ষিত মানুষ সমাজে এবং দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা কাজ করছেন। আপনাদেরকে আজকে এই কথাগুলো জনগণের মধ্যে প্রচার করতে হবে যে, দেশের জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং তারেক রহমানের নেতৃত্বে একটা বাংলাদেশ দরকার। যে বাংলাদেশে আমরা নতুন করে একটা উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই, সমাজ করে তুলতে চাই।

তিনি বলেন, আসুন এই লক্ষ্যে আপরা শপথ নিই, আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ করব এবং আমাদের স্লোগান হবে ‘সবার আগে বাংলাদেশ’।

তিনি  জানান, সরকার জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করবে। নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তার ‘প্ল্যান’ বাস্তবায়নে কাজ করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস