ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
চাটখিল ভয়েস

চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার

 চাটখিলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২৭ হাজার ২৭৫ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে চাটখিল পৌরসভার বাজার এলাকার মাছ বাজারে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ওমর ফারুক (২৪), আশিক দাশ অভি (২৩), মো. জাহিদুল ইসলাম (২২), শাকিবুল হাসান (২০), মো. নয়ন (২০), মো. রবিউল ইসলাম (২৩), মো. এমরান হোসেন নাজিম (২৫), মো. মান্নান হোসেন (৩৬), মো. রবিউল আলম (২০) এবং মাজহারুল ইসলাম শিমুল (২১)।

চাটখিল থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের ২৭ হাজার ২৭৫ টাকা, ১০টি গ্যাস লাইট, টাকা দিয়ে তৈরি ৬টি মাদক সেবনের পাইপ, ৮টি ব্যবহৃত বোতলের কর্ক এবং ১০ টুকরা ফুয়েল পেপার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব আলামত জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মুহাম্মদ মুসলিম, এসআই টুটন মজুমদার, এসআই মামুনুর রশিদ, এএসআই শাহ আলম গাজী, এএসআই মো. জাহাঙ্গীর হোসেন, এএসআই মো. আলী হোসেন ও এএসআই মো. হাছানসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী এবং মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আব্দুল মোন্নাফ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস