ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
চাটখিল ভয়েস

ইউটিউবের ভিউ গণনায় নতুন নিয়ম, বাড়বে আয়?

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ইউটিউবের ভিউ গণনায় নতুন নিয়ম, বাড়বে আয়?
ইউটিউব। সংগৃহীত ছবি

ইউটিউবে ভিডিও প্রকাশ করেন এমন ক্রিয়েটরদের জন্য বড় একটি পরিবর্তন আসছে। ইউটিউব ভিডিওর পাবলিক ভিউ গণনার নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে। নতুন নিয়মে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি একটি ভিউ হিসেবে গণনা হবে।

আগামী ২৪ আগস্ট এ ভিউ গণনা করবে প্ল্যাটফর্মটি। একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও। বুধবার (১৯ আগস্ট) ইউটিউব তাদের অফিশিয়াল ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছে।

আগে যেখানে অন্তত ৩০ সেকেন্ড দেখার পর ভিডিওতে ভিউ গণনা করা হতো, সেখানে নতুন নিয়মে ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিউ যোগ হবে। এর ফলে ক্রিয়েটরদের মোট ভিউ দ্রুত বাড়লেও শুধু ভিউ সংখ্যা দেখে ভিডিওর প্রকৃত জনপ্রিয়তা পরিমাপ করা এখন আগের চেয়ে কম নির্ভরযোগ্য হতে পারে।

ইউটিউবের অফিশিয়াল ব্লগ পোস্টে বলা হয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় ক্রিয়েটরদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। একই ধরনের একটি মেট্রিকের মাধ্যমে ভিডিওর দর্শক প্রতিক্রিয়া পরিমাপ করতেই নতুন এই নিয়ম চালু করা হচ্ছে।

তবে আগের ভিউ পরিমাপ পদ্ধতি পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে না। ‘এনগেজড ভিউস’ নামে নির্মাতারা ইউটিউব অ্যানালিটিকসে এটি দেখতে পারবেন, ফলে ভিডিও কতবার চালু হয়েছে এবং কতবার নির্দিষ্ট সময় ধরে দেখা হয়েছে—দুটি তথ্যই আলাদাভাবে জানা যাবে।

নতুন এই পরিবর্তনের ফলে নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত বছর ইউটিউবের শর্টস ভিডিওতেও ভিডিও চালুর সঙ্গে সঙ্গে ভিউ গণনার পদ্ধতি চালু করা হয়েছিল।

এদিকে গত সপ্তাহেই নতুন নির্মাতাদের জন্য আয়ের ব্যাপারে শর্ত আরও কঠোর করার ঘোষণা দিয়েছে ইউটিউব। ২০২৭ সাল থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে চাইলে আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হবে নির্মাতাদের।

ইউটিউব বলছে, এই পরিবর্তনের কারণে ক্রিয়েটরদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে ঢোকার নিয়মে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ শুধু পাবলিক ভিউ বেড়ে গেলেই আয়ও সেই অনুপাতে বেড়ে যাবে না।

ইউটিউব জানিয়েছে, শর্টসের ক্ষেত্রে ক্রিয়েটরদের আয়ের জন্য এনগেজড শর্টস ভিউ (এনগেজড শর্টস ভিউস) এবং সাধারণ ভিডিওর ক্ষেত্রে এনগেজড ওয়াচ আওয়ার এনগেজড ওয়াচ হাওয়ারস) আগের মতোই গুরুত্বপূর্ণ থাকবে। তাই কোনো ভিডিওর পাবলিক ভিউ ১ লাখ থেকে ১ লাখ ৩০ হাজার হয়ে গেলেই যে আয় ৩০ শতাংশ বেড়ে যাবে, এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই।

বিষয় : ইউটিউব মাথাপিছু আয়

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ইউটিউবের ভিউ গণনায় নতুন নিয়ম, বাড়বে আয়?

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস