ঢাকা    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
চাটখিল ভয়েস

চাটখিলে দি গুড আর্থ সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চাটখিলে দি গুড আর্থ সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ রোববার দুপুরে দি গুড আর্থ সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড আর্থ সংস্থার সভাপতি ড. কবির আহম্মেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি পরামর্শক ড. নওশের আলী সরদার। 

সভায় বক্তব্য রাখেন সাবেক ডিসি রফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক। সভায় প্রধান অতিথি ড. নওশের আলী সরদার তার বক্তব্যে বৃক্ষের উপকারিতা বিষয়ে বলতে গিয়ে বিভিন্ন ফলের গাছ ও ফুলের গাছ রোপণের পরামর্শ প্রদান করেন। সভা শেষে প্রধান অতিথি ও সভাপতি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এবং বিভিন্ন ফুল ও ফল গাছের চারা বিতরণ করেন। 

সভায় চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমান সহ সাংবাদিকরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এদিকে ড. কবির আহম্মেদ সকালে বদলকোট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের সাথে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় করেন। উল্লেখ্য তিনি বদলকোট উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চাটখিলে দি গুড আর্থ সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস

0:00 0:00
1.0x