ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
চাটখিল ভয়েস

আগামীকাল বাংলাদেশ চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি,২০২৬

ঢাকা: শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য উদযাপন এবং বাংলাদেশে আন্তর্জাতিক পাথওয়ে শিক্ষার অগ্রযাত্রাকে তুলে ধরতে আগামীকাল  রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হচ্ছে ‘এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৬’।

বাংলাদেশে এনসিইউকের একমাত্র অনুমোদিত পাথওয়ে শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান এমআইই পাথওয়েজ এ অনুষ্ঠানের আয়োজন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এনসিইউকে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার (NCUK IFY) প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করা ১৪৮ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন সনদ ও স্মারক প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিইউকের চিফ একাডেমিক অফিসার সুজান বার্টলেট। এছাড়া উপস্থিত থাকবেন এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্তজা, চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম এবং প্রজেক্ট ডিরেক্টর নিল আপটনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, বিশেষ একাডেমিক অর্জনের স্বীকৃতি এবং বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অগ্রযাত্রা উদযাপনে বিভিন্ন আয়োজন থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশে এনসিইউকের একমাত্র অনুমোদিত স্টাডি সেন্টার হিসেবে এমআইই পাথওয়েজ ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক মানের এডুকেশন প্রোগ্রাম পরিচালনা করে আসছে। ও-লেভেল, এএস, এ-লেভেল কিংবা এইচএসসি সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য নয় মাস মেয়াদি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার (IFY) প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এনসিইউকের ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামটি ইউকে NARIC-এর স্বীকৃত এবং ইংল্যান্ডের শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা Ofqual দ্বারা স্বীকৃত। একই সঙ্গে UK ENIC-এর মাধ্যমে এটি ব্রিটিশ এ-লেভেলের সমমান হিসেবে সনদপ্রাপ্ত।

এনসিইউকের পার্টনার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২০২৬ সালের QS World University Ranking অনুযায়ী ১০টি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ১০০ এবং ২১টি বিশ্ববিদ্যালয় সেরা ২০০-এর তালিকায় রয়েছে। এছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপসহ বিভিন্ন দেশের ৮০টির বেশি NCUK পার্টনার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আগামীকাল বাংলাদেশ চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি,২০২৬

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস