চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের মোর্শেদ আলম ভিপির অসুস্থ বাবাকে দেখতে গিয়ে রোগীর ভালো বাসায় সিক্ত গোলাম মর্তুজা সি আই পি।
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন সাবেক ভিপি মোরশেদ আলমের অসুস্থ পিতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তাঁর ঢাকায় একটি হসপিটালে যান বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক গোলাম মর্তুজা সিআইপি।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা তিনি হসপিটালে উপস্থিত হয়ে সার্বিক চিকিৎসাব্যবস্থা ও শরীরের শারীরিক অবস্থার খবরাখবর নেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং চিকিৎসাসেবার জন্য যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সামাজিক দায়বদ্ধতা ও আন্তরিক ভালোবাসার এমন নিদর্শন দেখে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা গোলাম মর্তুজা সিআইপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অসুস্থ রোগীর পরিবারের পক্ষ থেকেও তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
পরিশেষে উপস্থিত সকলে মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন আল্লাহ তাঁকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন।
আপনার মতামত লিখুন