চাটখিল ভয়েস

চাটখিলে সরকারি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চাটখিলে সরকারি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

 ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল ​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ ছেড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

​উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চাটখিল উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও সরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৯টি প্রতিষ্ঠানের জলাশয়ে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

​পোনা মাছ অবমুক্তকরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ​জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মৎস কর্মকর্তা ​মানস মন্ডল, চাটখিল প্রেসক্লাব সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ। 

​এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে সরকারি এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুর ও জলাশয়গুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এ প্রকল্প থেকে ইতিবাচক ফল পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


চাটখিলে সরকারি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


গতকাল ​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ ছেড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।


​উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চাটখিল উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও সরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৯টি প্রতিষ্ঠানের জলাশয়ে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।


​পোনা মাছ অবমুক্তকরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ​জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মৎস কর্মকর্তা ​মানস মন্ডল, চাটখিল প্রেসক্লাব সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ। 


​এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে সরকারি এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুর ও জলাশয়গুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এ প্রকল্প থেকে ইতিবাচক ফল পাওয়া যাবে।


চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস