চাটখিল ভয়েস

চাটখিলের দশঘরিয়া বাজারে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান; সরঞ্জাম ধ্বংস


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চাটখিলের দশঘরিয়া বাজারে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান; সরঞ্জাম ধ্বংস

নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে উদ্বেগে থাকা স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দশঘরিয়া বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ফাইভ লাইনসহ বিভিন্ন যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম ধ্বংস করা হয়। একই সাথে ড্রেজিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল এলাকায় অবৈধভাবে বালু তুলে আসছিল। এতে পরিবেশ ও আশপাশের ঘরবাড়ির ক্ষতি নিয়ে তাদের মনে চরম ক্ষোভ ও আশঙ্কা ছিল। উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বালু উত্তোলন বন্ধ হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। একই সাথে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


চাটখিলের দশঘরিয়া বাজারে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান; সরঞ্জাম ধ্বংস

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে উদ্বেগে থাকা স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দশঘরিয়া বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ফাইভ লাইনসহ বিভিন্ন যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম ধ্বংস করা হয়। একই সাথে ড্রেজিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল এলাকায় অবৈধভাবে বালু তুলে আসছিল। এতে পরিবেশ ও আশপাশের ঘরবাড়ির ক্ষতি নিয়ে তাদের মনে চরম ক্ষোভ ও আশঙ্কা ছিল। উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বালু উত্তোলন বন্ধ হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। একই সাথে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন তারা।


চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস