চাটখিল ভয়েস

চাটখিলে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি চয়ন পুলিশের তাড়া খেয়ে মোটর সাইকেল রেখে পালিয়ে যায়, ৩০ পিস ইয়াবা উদ্ধার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

 চাটখিলে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি চয়ন পুলিশের তাড়া খেয়ে মোটর সাইকেল রেখে পালিয়ে যায়, ৩০ পিস ইয়াবা উদ্ধার
মাদক ব্যবসায়ী চয়ন

নোয়াখালীর চাটখিল পৌর শহরের, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ চয়ন (২৩) গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশের তাড়া খেয়ে মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। 

চাটখিল উপজেলার দশঘরিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযানে যায়। ঘটনার টের পেয়ে পুলিশ দেখে মাদক ব্যাবসায়ী চয়ন তার মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৩০ পিস ইয়াবা উদ্ধার করে এবং মোটর সাইকেলটি জব্দ করে।

এই ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মোন্নাফের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ব্যাপারে চাটখিল থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। উল্লেখ্য সন্ত্রাসী চয়নের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। গত রোববার বিকেলে চয়ন চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গুলজার হোসেন সৈকতকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


চাটখিলে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি চয়ন পুলিশের তাড়া খেয়ে মোটর সাইকেল রেখে পালিয়ে যায়, ৩০ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীর চাটখিল পৌর শহরের, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ চয়ন (২৩) গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশের তাড়া খেয়ে মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। 


চাটখিল উপজেলার দশঘরিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযানে যায়। ঘটনার টের পেয়ে পুলিশ দেখে মাদক ব্যাবসায়ী চয়ন তার মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৩০ পিস ইয়াবা উদ্ধার করে এবং মোটর সাইকেলটি জব্দ করে।

এই ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মোন্নাফের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ব্যাপারে চাটখিল থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। উল্লেখ্য সন্ত্রাসী চয়নের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। গত রোববার বিকেলে চয়ন চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গুলজার হোসেন সৈকতকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।


চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস