মাদক, নারীঘটিত কর্মকাণ্ড ও বিভিন্ন অপকর্মে জড়িত নেতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কারও বিএনপিতে স্থান হবে না। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপিতে কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কোনো নেতা মাদক, নারী ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়লে বিএনপিতে তাঁর কোনো স্থান থাকবে না। লক্ষ্মীপুরের রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতৃত্বে ভালো মানুষদের দায়িত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুরে ‘লোহা-লক্কড়ের রাজনীতি’ চলবে না। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কোনো ধরনের অপকর্ম করা যাবে না।
সভায় উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন